নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর গণমিছিল

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৮:২৮

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর গণমিছিল

প্রজন্ম ডেক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ফতুল্লার ভূইগড় এলাকা থেকে শুরু করে জালকুড়ি বাসস্ট্যান্ড দেলপাড়া, নয়ামাটি, পাগলা বাজার, আলীগঞ্জ, ফতুল্লা বাজার ও পঞ্চবটি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, বর্তমানে সারাদেশেই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। সারাদেশের মতো আমরাও নারায়ণগঞ্জ-৪ আসনে পরিবর্তনের বার্তা দিতে চাই। সেই বার্তায় জনগণ আমাদের সাড়া দিচ্ছে। 

তিনি বলেন, সবার মধ্যে ভোট দেয়ার ব্যাপক আগ্রহ রয়েছে। আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি মানুষ পরিবর্তনের যাত্রায় শামিল হবেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার বলেন, আমরা নারায়ণগঞ্জ-৪ আসনে শাপলা কলিকে সমর্থন দিয়েছে। শাপলা কলি প্রতীকের প্রার্থী আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষের মুক্তির জন্য এগিয়ে যাবে। 

তিনি আরও বলেন, আমরা মনে করি ১২ তারিখ নারায়ণগঞ্জ-৪ আসন এলাকার মানুষ তাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হিসেবে আল আমিনকে বেছে নেবে। সেই সঙ্গে আমরা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

এ সম্পর্কিত খবর

গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি লিখিত অভিযোগ

বিএনপির নির্বাচনী প্রচারের অভিযোগে ৬ সরকারি চাকরিজীবীকে শোকজ

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর গণমিছিল

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

প্রশ্ন করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে জরিমানা

৮ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির শেষ জনসভা

সব দল দেখেছেন এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

'যারা এখনও সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেখানোর সুযোগ হয়েছে'

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ