নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে জরিমানা

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৬:৩২

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে জরিমানা

প্রজন্ম ডেস্ক: নির্বাচনি আচরনবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

বুধবার (৪ ফেব্রয়ারি) রাত ৮টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সারজিস আলম এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামান আদালতের লোক সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে অভিযুক্ত করেন। 

ঘটনার সময় ওই পথসভায় সারজিসের সঙ্গে সেখানে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনি আচরণবিধি ১৭ এর ২ ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা নির্ধারণ করলে তার নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জরিমানার ৫ হাজার টাকা তাৎক্ষনিকভাবে পরিশোধ করেন। একইসঙ্গে আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহারে সর্তক করা হয়। 

এ ব্যাপারে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আকাশ বলেন, অবাধ ও সুষ্টু নির্বাচনের স্বার্থে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে।  

এ বিষয়ে সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনি পথসভায় এনসিপির প্রার্থী সারজিস আলম বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রামামান আদালত সভাস্থলে এসে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় আমরা জরিমানার অর্থ সঙ্গে সঙ্গে প্রদান করেছি। একই সঙ্গে আগামীতে নির্বাচনি আচরণবিধি মেনেই সভা পরিচালিত হবে। 

এ সম্পর্কিত খবর

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে জরিমানা

মোজাম্বিকের বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

ক্রিকেটে আসছে নতুন নিয়ম

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ