প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৩৩:৪৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা বিএনপি ও ছাত্রদলের যোগ দিয়েছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদের স্বাগত জানাই।
আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
প্রজন্মনিউজ২৪
গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি লিখিত অভিযোগ
ঝালকাঠিতে জনসমাবেশের মঞ্চে জামায়াত আমিরের জুমার নামাজ আদায়
বিএনপির নির্বাচনী প্রচারের অভিযোগে ৬ সরকারি চাকরিজীবীকে শোকজ
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের র্যালি
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে : সালাহউদ্দিন
নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর গণমিছিল
জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
৯ম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা