৯ম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১৬:০৬

৯ম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করেছে সরকারি কর্মচারীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের  সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যায় তারা।  

সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।

বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের। 

এর আগে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, পে-কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এ সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে। গত ২৭ জানুয়ারি সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা জানান, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে-কমিশনের দাবি ছিল। সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন পে-কমিশন প্রতিবেদন দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত সময়ের হওয়ায় এই সরকার পে স্কেল বাস্তবায়নে যাচ্ছে না।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি লিখিত অভিযোগ

বিএনপির নির্বাচনী প্রচারের অভিযোগে ৬ সরকারি চাকরিজীবীকে শোকজ

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

৯ম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

দুর্নীতির পাতা নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

আইডি হ্যাক সম্পর্কে যা বললেন ডা.শফিকুর রহমান

শরীয়তপুরে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার

প্রশ্ন করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ