প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫৯:৩৩
প্রশ্ন করায় কারনে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইল এলাকায় গণসংযোগে নামেন মির্জা আব্বাস।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দ্য নিউজের এক সাংবাদিক মির্জা আব্বাসকে ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করেন।
প্রশ্নে ওই সাংবাদিক বলেন, ‘অনেকে অভিযোগ করছে আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন চাচ্ছে বিএনপি, আপনি কি বলবেন?’ প্রশ্ন শুনেই ক্ষেপে যান মির্জা আব্বাস, ওই সাংবাদিককে লক্ষ্য করে উল্টো একের পর এক বিভিন্ন প্রশ্ন করেন তিনি। এক পর্যায়ে কথা শেষে ওই সাংবাদিকের মোবাইল কেড়ে নিতে দেখা যায় ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থীর।
সম্প্রতি মির্জা আব্বাসের ওই ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রজন্মনিউজ২৪
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
ঠাকুরগাঁওয়ে নিত্য বাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ
‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান
আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না
নাসিরুদ্দীন পাটওয়ারীর কাছে ধর্ষণের বিচার দিলেন নির্যাতিতা
টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১