প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩৯:২৫
প্রজন্ম ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫), একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।
নলছিটি থানার ওসি মো. আশরাফ আলী বলেন, যৌথবাহিনী ওই দুজনকে মাদকদ্রব্যসহ আটক করে। বৃহস্পতিবার তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ
আইডি হ্যাক সম্পর্কে যা বললেন ডা.শফিকুর রহমান
শরীয়তপুরে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার
শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা
ভোটে জালিয়াতির সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক
মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৫