'যারা এখনও সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেখানোর সুযোগ হয়েছে'

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৮:১৮

'যারা এখনও সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেখানোর সুযোগ হয়েছে'

প্রজন্মডেস্ক: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, সন্ত্রাসের রাজনীতি পিছনে ফেলে আসছি সেটা আর পুনরুদ্ধার করতে চাই না। যারা এখনও সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেখানোর সুযোগ হয়েছে। এই হাতিয়ার মানুষ এখন মুক্তি চাচ্ছে।

বুধবার (৪ জানুয়ারি) এক গণসংযোগে সাধারণ ভোটারদের উদ্দেশ্য তিনি একথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ‘আমরা কথা দিয়েছি হাতিয়ায় ফেরি আনবো নিয়ে এসেছি, রাস্তার কাজ চলমান। সুতরাং আমরা বলেছি সন্ত্রাসী চাঁদাবাজির রাজনীতি বন্ধ হবে তা চলমান, আপনারা যদি শাপলা কলিতে ভোট দেন তাহলে আগামীদিনে আমরা সুন্দর দিন উপহার দিবো ইনশাআল্লাহ।’

ভূমিহীনদের জায়গায় দেওয়ার বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘যাদের বাড়ি ঘর নদীর কবলের শিকার তাদের নতুন ভূমি বন্দোবস্ত করে দেওয়া হবে, যাতে করে সুন্দর একটা পরিবার নিয়ে আপনারা বসবাস করতে পারেন।’

গণসংযোগ উপস্থিত ছিলেন শাহবাগ থানার জামায়াতে ইসলামীর আমির শাহ এডভোকেট মাহফুজুল হক,২নং চানন্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল ইসলাম, চানন্দি ইউনিয়নের এনসিপির আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

'যারা এখনও সন্ত্রাস করে তাদের লাল কার্ড দেখানোর সুযোগ হয়েছে'

জেন-জি স্বপ্ন দেখে ও বাস্তবায়ন করে : জাহিদুল ইসলাম

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমরা সকলেই বিশ্বাস করি: মাসুদ সাঈদী

প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

বেনাপোল বোমা বিস্ফোরণে ৩ শ্রমিক আহত

বিএনপি ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ