৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৩:২৮

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি

মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নেতাকর্মীরা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালিটি শাহবাগে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মাহফুজুল হক এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মাহবুব, ছাত্রশিবিরে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, মানবসম্পদ ও ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া।

পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ছাত্রসমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এবং র‌্যালি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি লিখিত অভিযোগ

ঝালকাঠিতে জনসমাবেশের মঞ্চে জামায়াত আমিরের জুমার নামাজ আদায়

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীর গণমিছিল

দুর্নীতির পাতা নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির

আইডি হ্যাক সম্পর্কে যা বললেন ডা.শফিকুর রহমান

শরীয়তপুরে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার

প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না: জামায়াত

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

সব দল দেখেছেন এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ