প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:০৬:৩৮
প্রজন্ম ডেস্ক
ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ১১দলের নির্বাচনী জনসভায় মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
স্থান : ঝালকাঠি
প্রকাশ : শুক্রবার ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৯
ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ১১দলের নির্বাচনী জনসভায় মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ জনসভা শুরু হয়।
এদিন দুপুর সাড়ে ১২টা বাজলেই মাইকে জুমার নামাজের আযান দেয়া হয়। এরপরে ১০মিনিট নির্বাচনী বক্তৃতা করেন নেতৃবৃন্দ। এরই মধ্যে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ স্টেইজে উপস্থিত হন।
কায়েদ সাহেব হুজুরের নাতি ড. মাওলানা আমিনুল হক জুমার খুৎবা পূর্ব আলোচনা করেন। দেড়টা বাজতেই শুরু হয় জুমার নামাজ। স্টেইজের চেয়ার সরিয়ে সেখানেই মুসল্লিদের সাথে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে একই সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দিয়েছেন।
সমাবেশস্থলে সকাল থেকেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। জেলার চারটি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা মাঠে জড়ো হচ্ছেন। মাঠজুড়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সাজ সাজ রব বিরাজ করছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুই সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দিতেই এই জনসভার আয়োজন।
তিনি বলেন, ‘জুম্মার নামাজ শেষে আমিরে জামায়াতের বক্তব্যের মাধ্যমে ন্যায়বিচার, সুশাসন ও গণমানুষের অধিকারের পক্ষে স্পষ্ট বার্তা দেয়া হবে।’
সমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছে। জেলা ও উপজেলা পর্যায়ে আগেই প্রস্তুতি সভা, মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণসহ সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মঞ্চে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ জেলা ও শহর জামায়াতের নেতারা উপস্থিত রয়েছেন।
জামায়াত আমিরের সাথে জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অর্গানাইজার ডা: মাহমুদা আলম মিতু রয়েছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিম জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
হাদি ও জুলাই শহীদদের স্মরণে শাহবাগে ইনকিলাব মঞ্চের গণইফতার
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
জ্বালানি সংকট নিয়ে জামায়াত আমিরের পোস্ট