নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৭:৫৭

নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনায় বসার আগেই ,ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে থাকা নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটি।

দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান।

নাগরিকদের যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করেই ইরান ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, ‘ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি, যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ এবং অনিশ্চিত পরিবহন সংযোগ’ এমন পরিস্থিতি তৈরি করেছে, যা মার্কিন নাগরিকদের নিরাপত্তাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

প্রতিবেদন অনুসারে, এসবের মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতাও নজরে এসেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রায় নয় মাস পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা শুরু হতে যাচ্ছে। ওমান সময় শুক্রবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ঝুঁকি বাড়লেও উভয় পক্ষ কূটনৈতিক পথ অনুসন্ধানের ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সরকারের সহিংস পদক্ষেপের ঘটনায় মার্কিন প্রতিক্রিয়ার পরই এই আলোচনা শুরু হচ্ছে। 

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ