প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৭:০৫
প্রজন্ম ডেক্স
যশোরের বেনাপোল পোর্ট থানায় পুতে রাখা বোমা বিস্ফোরণে আব্দুল কাদের(৪২),জাকির হোসেন(৪৫) ও আব্দুল কাদের(৪০) নামে তিন জন মাটিকাটা শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে বারিকের ছেলে কাদের ও জাকির এর অবস্থা আশংকাজনক।
বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত কাদের বালুন্ডা গ্রামের নূরজাক সরদর এর ছেলে,জাকির আব্দুল রারিকের ছেলে, কাদের একই গ্রামের সুলতান আউলিয়ার ছেলে।।
প্রতাক্ষদর্শীরা জানান,সকালে বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে কোদাল দিয়ে রাথরুমের সেফটি ট্যাংকের গর্ত খনন করছিলেন আহত তিন শ্রমিক।গর্তে আগে থেকে পুতে রাখা বোমায় কোদালের আঘাত লাগলে বিস্ফোরন ঘটে।এতে তিনজন শ্রমিকই আহত হন। এর মধ্যে জাকির ও কাদের নামে দু শ্রমিক মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতের অবস্থা আরো অবনতি হয়।পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
নাভারণ সার্কেলের সহকার পুলিশ সুপার আরিফ হোসেন জানান,ঘটনা জানার সাথে সাথে তিনি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল প্রদর্শন করেছেন।কারা এ বোমা ওখানে পুতে রেখেছিলো তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে।
২ বছর পর সৌদি সফরে এরদোয়ান, রিয়াদ-আঙ্কারা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত
জেন-জি স্বপ্ন দেখে ও বাস্তবায়ন করে : জাহিদুল ইসলাম
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমরা সকলেই বিশ্বাস করি: মাসুদ সাঈদী
প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
বেনাপোল বোমা বিস্ফোরণে ৩ শ্রমিক আহত
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি
ভোক্তা অধিকার রক্ষায় পাইকগাছা বাজারে অভিযান,
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ