প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০৬:১৩:৪২
প্রজন্ম ডেক্স: রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
জানা যায়, অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত। এরপরে রুইলুই পাড়ায় অবস্থিত মনটানা রেস্তোরাঁসহ আশপাশের স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক, নীল পাহাড়ি, চিলেকোঠা, বাতায়ন, বিহানসহ ২০টিরও বেশি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার।
সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, ‘অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না।’
তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার সার্ভিসের বেশ কটি ইউনিট।
প্রজন্ম নিউজ ২৪/ এস এম রাজ
বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে: সালাহউদ্দিন
পারস্য উপসাগরে ইরানের নৌমহড়া, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা
প্রশ্ন মির্জা গালিবের, ভবিষ্যৎ বাদ দিয়ে অতীত নিয়ে টানাটানি কেন?
শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সব মসজিদে দোয়া
ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান
মাসুদের প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শহিদুল আলম
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার