প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ০৯:০৪:৪৩ || পরিবর্তিত: ০২ মার্চ, ২০২৬ ০৯:০৪:৪৩
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও কোরআনের শাশ্বত আলো সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে পৌঁছে দিতে অনন্য এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তেজগাঁও কলেজ। সপ্তাহব্যাপী ‘কোরআন বিতরণ কর্মসূচির’ আজ ছিল দ্বিতীয় দিন। আর প্রথম ও দ্বিতীয় দিনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে অভূতপূর্ব আগ্রহ ও বিপুল সাড়া।
১ মার্চ সকালে তেজগাঁও কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় অর্থসহ পবিত্র কুরআনুল কারিম। ‘কোরআনের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে’—এই স্লোগান এবং সূরা-আল বাকারার ১৮৫ নং আয়াতকে সামনে রেখেই ইসলামী ছাত্রশিবিরের এই কর্মসূচি। আয়াতটির অর্থ “রমযান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্য কারীরূপে।”
শিবির নেতৃবৃন্দ জানান, কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তরুণ প্রজন্মের মাঝে সঠিক ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা চর্চার পথ সুগম করতেই এই বিশেষ আয়োজন। আধুনিক ও যুগোপযোগী চিন্তার বিকাশে কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। বিতরণ করা এই অর্থসহ কুরআন শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনে সঠিক পথের দিশারি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উপহার হিসেবে পবিত্র কোরআন হাতে পেয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই জানান, রমজানের শুরুতে এমন উপহার তাদের আত্মিক প্রশান্তি দেবে এবং কোরআন অনুধাবনে সহায়ক হবে।
কোরআনের এই আলো ছড়িয়ে দেওয়ার কার্যক্রম পুরো সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি। আগামী দিনগুলোতেও ক্যাম্পাসের প্রতিটি স্তরের শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ
সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান