প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১২:৪৪:০৭
প্রজন্ম ডেস্ক:
শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ।
রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।
এদিকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম–খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ। রোববার সকালে তাদের দুইজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এছাড়া, চানখারপুলে ছয়জনকে হত্যা মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে সাফাই সাক্ষী না পেলে মামলাটি যুক্তিতর্কে উপস্থাপনের দিকে এগোবে বলে জানায় প্রসিকিউশন।
প্রজন্ম নিউস২৪
৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম
মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী