প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ০৪:৩১:১৯
পাবনার সুজানগর পৌর বাজার এলাকায় এক মুদি ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। অপহরণকৃত ব্যবসায়ীর নাম মো. রিপন হোসেন।
রবিবার (১ মার্চ) সন্ধ্যায় ওই ব্যবসায়ী পৌর বাজারের নন্দিতা সিনেমা হল মার্কেটের পাশে তেলের গোডাউন থেকে তেল আনতে গেলে তিনি অপহরণের শিকার হন।
এ ঘটনার পর অপহৃত ব্যবসায়ী ও তার পিতার( সিদ্দিক প্রামাণিক) কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। উক্ত ঘটনার পর থেকে সুজানগর পৌর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনায় অপহৃত ব্যবসায়ী মোঃ রিপন হোসেন বাদী হয়ে, রবিবার রাতে মোঃ সবুজ হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, অভিযুক্ত সবুজ সুজানগর পৌরসভার ২নং ওয়ার্ডের ভবানীপুর পূর্বপাড়া এলাকার মৃত কসিম উদ্দিনের ছেলে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বান্নাইপাড়া গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে রিপন হোসেন সুজানগর পৌর বাজারের ফুটপাতে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। রবিবার সন্ধ্যায় তিনি তার ভাগিনা আলামিনকে সঙ্গে নিয়ে গোডাউনে মজুদ করে রাখা তেল আনতে গেলে অভিযুক্ত সবুজসহ ৪-৫ জনের একটি দল ব্যবসায়ী রিপনকে মারধর করে টেনে-হিঁচড়ে জোরপূর্বক একটি মোটরসাইকেলে উঠিয়ে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের পিছনে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা অপহরণকারীরা ছিনিয়ে নেয়।
একপর্যায়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে। পরে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে রিপনের পিতা সিদ্দিক প্রামানিককে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে মুক্ত করতে এ সময় সিদ্দিক অপহরণকারীদের ১০ হাজার টাকা প্রদান করে। মুক্তিপণ দেওয়ার পর ওই দিন রাত ৯টার দিকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমদ বলেন, ঘটনার আদ্যোপান্ত পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রজন্মনিউজ২৪
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
তিন মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে
সপ্তাহব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি তেজগাঁও কলেজ শিবিরের
পরিচয় মিলল মধ্যপ্রাচ্যে নিহত হওয়া ২ বাংলাদেশির
হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই
প্রাইভেটকারে 'সাংবাদিক' স্টিকার লাগিয়ে বাছুর চুরি, আটক ৩
পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপন আদায়
হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে হত্যা করা এখন মূল লক্ষ্য: ইজরাইল প্রতিরক্ষামন্ত্রী
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ