ঠাকুরগাঁওয়ে পিকআপ–ভ্যানগাড়ি সংঘর্ষে ভ্যানচালক নিহত

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ০৭:৫৬:১৯ || পরিবর্তিত: ২০ নভেম্বর, ২০২৫ ০৭:৫৬:১৯

ঠাকুরগাঁওয়ে পিকআপ–ভ্যানগাড়ি সংঘর্ষে ভ্যানচালক নিহত

ঠাকুরগাঁওয়ের রানিশকৈল উপজেলায় পিকআপের সঙ্গে ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে জারদিস নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে রাওতো নগর বাজার থেকে কাঁঠালডাঙ্গি যাওয়ার পথে মিজান পাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি পিকআপ ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দিলে জারদিস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রানিশকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত জারদিস হরিপুর উপজেলার আমলডাঙ্গা কামারপুকুর এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি হোসেন গাও  ইউনিয়নের চরণপাড়া এলাকায় বসবাস করছিলেন।

 

ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায় বলে নিহতের স্বজনরা জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

দুর্ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে রানিশকৈল থানা পুলিশ।
 

এ সম্পর্কিত খবর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৫ এইচএসসি পরীক্ষার্থী আহত

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা: সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর

পথচারীকে চাপা দিয়ে হত্যা, পালানোর সময় চালকসহ বাস আটক

‘বিএনপি কর্মীর’ ঘুসিতে যুবদল নেতার মৃত্যু

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ

নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ