প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১১:৩৯:১৬
দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ১৩ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে লেবানন কর্তৃপক্ষ হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি।
লেবানন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) আইন আল-হেলওয়ে শিবিরে চালানো ওই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো ‘সুনির্দিষ্ট হামলায়’ হামাসের ১৩ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন জাওয়াদ সিদাওয়ি, যিনি লেবানন থেকে ইসরাইলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন।
বাকি ১২ জনের পরিচয় জানার জন্য বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি ইসরাইলি সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, তারা লেবাননে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং ‘হামাস সন্ত্রাসীরা যেখানে থাকবে, সেখানেই অভিযান চলবে’।
অন্যদিকে, বৃহস্পতিবার হামাস এক বিবৃতিতে ১৩ জন যুবকের ছবি প্রকাশ করে এই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলে দাবি করেছে। সেইসঙ্গে জানিয়েছে, নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক ছিলেন।
মঙ্গলবার হামাস জানায়, লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে তাদের কোনো সামরিক ঘাঁটি নেই। ইসরাইলের এসব দাবি ‘মিথ্যা’।
দখলদার ইসরাইলি বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে। তবে হামাস বলছে, ‘লক্ষ্যবস্তু ছিল একটি খোলা মাঠ, যেখানে শিবিরের তরুণরা খেলাধুলা করত এবং হামলার সময় সেখানে কয়েকজন কিশোর খেলছিল।’
প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ
নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে
এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের
নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো
গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ
চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু