ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ, নতুন সদস্য হলেন আলিরেজা আরাফি

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬ ০৮:৫০:১৭ || পরিবর্তিত: ০১ মার্চ, ২০২৬ ০৮:৫০:১৭

ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ, নতুন সদস্য হলেন আলিরেজা আরাফি

আলিরেজা আরাফিকে ইরানের নেতৃত্ব পরিষদের সদস্য করা হয়েছে ছবি: খামেনি ডট আইআর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তাঁর ভূমিকা পালন করবে দেশটির নেতৃত্ব পরিষদ (লিডারশিপ কাউন্সিল)।

আজ রোববার এই পরিষদের সদস্য হিসেবে আলিরেজা আরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি দেশটির অভিভাবক পরিষদের (গার্ডিয়ান কাউন্সিল) সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গতকাল শনিবার সকালে ইরানজুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় তেহরানে নিজের কার্যালয়ে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, দেশের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। সে পর্যন্ত নেতৃত্ব পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে। এই পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসাইন মোহসেনি এজেয়ির সঙ্গে দায়িত্ব পালন করবেন আলিরেজা আরাফি।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তাঁর মৃত্যুতে তেহরানের এঙ্গেল্যাব স্কয়ারে কালো পোশাক পরে অনেককে শোক প্রকাশ করতে দেখা গেছে। তারা ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দিচ্ছিলেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির ইসলামি রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

এ সম্পর্কিত খবর

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল 

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ