প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৩:৪৮:০২
ঝিনাইদহ জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার সেল) শাখার তথ্য-প্রযুক্তির সহায়তায় হারানো ৫৭টি মোবাইল ফোনসহ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৩ হাজার ৫৪২ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল ভুক্তভোগীদের হাতে এসব মোবাইল ও অর্থ তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মার্চ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং সাইবার সেলে আসা অভিযোগের ভিত্তিতে কাজ শুরু করে সাইবার ইনভেস্টিগেশন সেল।
পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ‘এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমরা সব সময় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪
৩০ লাখ কোটি ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করছি
পীরগাছায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার
একজনকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু
সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত
থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের