প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ লাখ কোটি ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করছি

প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০২:৪৪:০০

৩০ লাখ কোটি ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করছি

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে। দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। আড়াই মাসে কিছুটা পরিস্থিতিরি উন্নতি হলেও তা এখনও সন্তোষজনক না বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার দুর্নীতির সঙ্গে কোনও কিছুতেই আপস করবে না। জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, ১২ ফেব্রুয়ারি তা প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ১৪, ১৮ ও ২৪ সালে জাতি দেখেছে।

দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে ডিসিদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক, সামাজিক অবস্থা আপনারা জানেন। তাই দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে ভূমিকা রাখবেন। সততা, মেধা ও দক্ষতাই সরকাররে নীতি। এসব দেখেই পদন্নতি বা বদলি করবে সরকার, এটাই বিএনপির নীতি। শুধুমাত্র পদন্নতি বা স্বার্থের জন্য পেশাদারিত্বরের সঙ্গে আপস করলে সাময়িক লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর।’

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ