এবার দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৩৫:১৭

এবার দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রজন্ম ডেস্ক : 

এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রিতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে এবার ৩৩ হাজার পূজা মণ্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার জন্য আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নারায়ণগঞ্জে দূর্গাপুজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নেই। এই পূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে। সকল মণ্ডপে সিসি ক্যামেরার ব্যাবস্থা করা হয়েছে। এবার পূজা উৎসবমুখর হবে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই। 

তিনি বলেন, নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময়ই ছিল। এবছর সম্প্রীতি আরও ভালো হয়েছে। দেশে এ বছর ৩৩ হাজার মণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি ৭ জন করে ভলান্টিয়ার নিয়োগ দেবে, আর আনসার সদস্য থাকবে ৮ জন করে। এছাড়াও পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবির কুমার সাহা, কমিটির সভাপতি শংকর কুমার দে, কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রজন্ম নিউজ ২৪/ সাব্বির 

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি 

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ