ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো: ট্রাম্প

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০১:১১:২৭

ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো: ট্রাম্প

প্রজন্ম ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র `সম্ভবত আরও ভালো অবস্থায়' থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচলাবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১ মে) তিনি বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তিই না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টা এভাবে চলতে দিতে পারি না। অনেক দিন ধরেই এটা চলছে।’

পরে  তিনি বলেন, ইরান প্রসঙ্গে তার সামনে দুটি পথ রয়েছে—‘একটি হলো সরাসরি কঠোর সামরিক পদক্ষেপ নিয়ে বিষয়টির স্থায়ী সমাধান করা, আর অন্যটি হলো একটি চুক্তির মাধ্যমে সমাধান খোঁজা’। 

এদিকে, শুক্রবার (১ মে) তুরস্কে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।  সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বৈঠকে বসার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান এ যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে— তাহলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি বলেন, ‘তবে আমরা চাই (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আমাদের মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান ফের আলোচনায় বসতে ইচ্ছুক। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করতে হবে।’

তথ্যসূত্র: সিএনএন

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ