প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৬:৫৬:০৩ || পরিবর্তিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৬:৫৬:০৩
ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। এছাড়াও দুইজনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে সিনিয়র বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও ২ নারীকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে দুই নারীকে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আসিফ রানা নাঈম, গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ ওরফে বাবু, ইউনুছ আলী, শামছুল হক।
সাত বছরের সাজাপ্রাপ্তরা হলেন- মোছা. খালেদা আক্তার ও রেহেনা খাতুন।
উল্লেখ্য, তারাকান্দা উপজেলায় ২০২১ সালের ৩১ মে দিবাগত রাত ১১টায় নিখোঁজ হয় শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯)।
পরবর্তীতে নিহতের বড় ভাই মো. সেলিম মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। ৬ জুন ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মামলার আসামি আব্দুল হেলিম, খালেদা আক্তারের স্বীকারোক্তিতে আরও সাতজনের নাম উঠে আসে।
প্রজন্মনিউজ২৪
একদিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী
এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি
হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না: রিজভী
খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে