প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০৬:০০:১৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান হোসেন (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
শনিবার (১ মে) বিকেলে উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একই ঘটনায় মো. কামাল হোসেন ও হেলাল উদ্দিন নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল আয়রন মার্ট নামের একটি স্ক্র্যাপের দোকানে শনিবার বেলা ৩টার দিকে নসিমনে করে কয়েকটি গ্যাস সিলিন্ডার আনা হয়। পরে সেগুলো নামানোর সময় অসতর্কতাবশত একটি সিলিন্ডারের মুখের নিপল খুলে গিয়ে বিস্ফোরণ ঘটে।
প্রজন্মনিউজ২৪
একজনকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু
সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
পূর্ব বিরোধের জেরে মাদ্রাসার সুপারকে হত্যার অভিযোগ
অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি