ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ২ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৭:৪১:১৮

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ২ দিনের রিমান্ডে

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে মাহমুদুল হাসান হত্যা মামলায় দুই দিন রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (২৭ এপ্রিল) এ আদেশ দেন আদালত। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৩ এপ্রিল মঞ্জুর হওয়া চার দিন রিমান্ড শেষে নাছেরকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম। এ মামলায় পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তিনি।

রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশে ও অর্থায়নে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন।  বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর ফুট ওভারের নিচে পাকা রাস্তার ওপর তাদের উদ্দেশে গুলিবর্ষণ করেন। গুলিতে মাহমুদুল হাসানের নিহত হন। পরে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ