প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০৬:৩৯:৪৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিহা সুনামগঞ্জের রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং নিহত টুম্পা একই উপজেলার রাফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে।
তারা পরিবারসহ রূপগঞ্জের সোনাবো এলাকায় আলাউদ্দিন ও মমিন মিয়ার ভাড়া বাসায় বসবাস করত। তাদের উভয়ের বাবা-মা স্থানীয় গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন।
জানা গেছে, ফারিহা স্থানীয় লিটন কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং টুম্পা একই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের মতিন মিয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল ফারিহা ও টুম্পা। একপর্যায়ে তারা পুকুরে নামে। এ সময় ফারিহা পানিতে তলিয়ে যেতে শুরু করলে টুম্পা তাকে বাঁচাতে এগিয়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রজন্মনিউজ২৪
জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার
চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের পাথর নিক্ষেপ: আটক ৩
রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়: লামিনে ইয়ামাল
সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়
প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস জামায়াত আমীরের