আ. লীগ নেতাকে নিতে পুলিশের উপর হামলা

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৪:৫০:৫৭

আ. লীগ নেতাকে নিতে পুলিশের উপর হামলা

ফরিদপুরের চরভদ্রাসনয়ে পুলিশের উপর হামলা করেছে আওয়ামীলীগয়ের কর্মীরা। এ সময় আসামি আ.লীগ নেতা মো. কবির খানকে (৫২) ছিনিয়ে নেন তারা। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়।

আজ মঙ্গলবার সকালে মুন্সিরচর বাজার থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. কবির খানকে গ্রেপ্তার করে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জল হোসেন। আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

কবির খান উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত ছুরমান খানের ছেলে।

এ বিষয়ে আসামির সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মুঠোফোন রিসিপ করেননি ।

চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোরে পদ্মার দুর্গম মুন্সিরচর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এতে তারা আমাদের আহত করে ও আসামিকে ছিনিয়ে নেন।

অভিযোগ আছে গত ১৭ বছরে পদ্মার চরের প্রায় ৭শ’ বিঘা জমি দখল করেছেন তিনি। ভূমি দস্যু, জবর দখল, হামলা ও বিষ্ফোরক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

সেই ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

যে বড়কুঠিতে জন্ম রাবির, আজ তা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ