মানবতাবিরোধী অপরাধ: নিষিদ্ধ আ.লীগের গোলাপকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৩:৩৮:২৮

মানবতাবিরোধী অপরাধ: নিষিদ্ধ আ.লীগের গোলাপকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

প্রজন্ম ডেস্ক:  জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। 

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়।

এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সাবেক এই এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।

এক সময় সচিব পদমর্যাদায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন গোলাপ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
 

এ সম্পর্কিত খবর

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

রামিসা হত্যাকারীদের হয়ে লড়বেন না আইনজীবীরা

পল্লবীতে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ-ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকতে আসা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

আবু সাঈদ হত্যা: সাজাপ্রাপ্ত আসামি হাসিবুর রশিদ গ্রেপ্তার

আসাদগেটে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল

ভারতে মুসলমানদের গরু জবাইয়ে বিধিনিষেধের প্রতিবাদ শিবিরের

মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ