জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

গণরায়কে অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০৫:৪৩:৩৩ || পরিবর্তিত: ০২ মে, ২০২৬ ০৫:৪৩:৩৩

গণরায়কে অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

গণভোটে জনগণের রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে এক গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

শনিবার (২ মে) খুলনা জামায়াতে ইসলামী খুলনা মহানগর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরওয়ার দাবি করেন একবারও কোনো মন্ত্রী বলেননি গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানা হবে। কারণ তারা জানে, সেটি মানলে তাদের রাজনৈতিক হিসাব ভেঙে পড়বে।

তিনি আরও বলেন, গণভোটের আগে দীর্ঘ চার মাস সময় থাকা সত্ত্বেও সরকার বা সংশ্লিষ্টরা কেন কোনো আপত্তি তোলেনি। অথচ ক্ষমতায় বসেই সবকিছু অবৈধ বলা হচ্ছে। এটি সুস্পষ্ট দ্বিচারিতা।

সংবিধানের ৭ নং অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন। পার্লামেন্ট কখনোই সর্বময় ক্ষমতার অধিকারী নয়। গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষের সরাসরি অংশগ্রহণে যে রায় এসেছে, সেটি সংসদের ডেলিগেটেড ক্ষমতার চেয়েও শক্তিশালী।

সরকারের বর্তমান অবস্থানকে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদীর লক্ষন উল্লেখ করে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের রায়কে অস্বীকার করা হচ্ছে। এটি গণতন্ত্র নয়, ফ্যাসিবাদের লক্ষণ।

পরওয়ার স্পষ্টভাবে জানান, পার্লামেন্টে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের পথেই যেতে বাধ্য হবে সংশ্লিষ্টরা। পাঁচ কোটি মানুষ যে রায় দিয়েছে, তা যদি সংসদে বাস্তবায়ন না হয়, আমরা আবার জনগণের কাছে ফিরে যাবো। আন্দোলনই তখন একমাত্র পথ।

সেমিনারে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

একজনকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু

গণরায়কে অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

পরীক্ষা শেষে হল ছাড়লেন শিবির নেতা, অবৈধদেরও বললেন

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলের

বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

২৩ হাজার ৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

 এবার ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান  সাবেক মন্ত্রী কামরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ