প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৯:৫০:৪০
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা মামলায় সন্দিগ্ধ আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লার জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৬ এপ্রিল) শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই আসামি ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। ফটোকার্ড পোস্টে লাভলু ‘আই ডোন্ট কেয়ার’ লেখা পোস্ট করেন।
এই ঘটনার জেরে ১৭ নভেম্বর মধ্যরাতে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে শাহবাগ থানার এই মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন। বিকেল সাড়ে ৫ টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। এতে কয়েকজনকে আহত করে।
প্রজন্মনিউজ২৪
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ছাত্রলীগ নেতার জামিন
নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ
চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার মারধর, গ্রেপ্তার
শাহবাগ থানায় শিক্ষার্থী-সাংবাদিকদের হামলায় গ্রেপ্তারের দাবি
রাবি অধ্যাপককে ছাত্রদল নেতার হুমকির প্রতিবাদ
ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন
গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: পরওয়ার
ভিনদেশের প্রেসক্রিপশনে দেশ চালানো বন্ধ করুন: জাকসু জিএস