ট্রেনের ছাদ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৭:১২

ট্রেনের ছাদ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

ভৈরবে ট্রেনের পাওয়ার কারের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন ভৈরবে থামলে উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ট্রেনটি ভৈরবে থামলে বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার বস্তাগুলো ট্রেনের পাওয়ার কারের ছাদে ফেলে পালিয়ে যায়। পরে বাসন্তি রঙের স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি করে, মোট ১২ কেজি গাঁজা।

রেলওয়ে থানার ওসি মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, ট্রেনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা পাওয়া গেছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বিএনপি নেতার নির্দেশে বন্ধ

ট্রেনের ছাদ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

যশোরে প্রায় দের কোটি টাকার স্বর্নের বারসহ আটক ১

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় গৃহবধূর লাশ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ

বিভিন্ন অভিযোগের কারনে পূর্বেই প্রসিকিউটর সুলতানকে সরাতে তাজুলের চিঠি

দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

খুলনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ টিসিবি পণ্য উদ্ধার

ইউক্রেনকে গোপনে পারমাণবিক অস্ত্র দিচ্ছে ব্রিটেন-ফ্রান্স, অভিযোগ রাশিয়ার

ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ