প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪০:০৬ || পরিবর্তিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪০:০৬
দুই হাজার পিস ইয়াবাসহ রাজধানী থেকে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃত নারীর নাম মোসা. ইয়াসমিন (৪৩)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মতিঝিল থানার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল কমলাপুর এলাকায় হোটেল গুলশান আরা আবাসিকের নীচে মিঠাই বেকারি এন্ড সুইটস্ এর সামনে অভিযান পরিচালনা করে। এসময় দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াসমিন সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের একজন সদস্য। সে দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে।
পুলিশের ভাষ্যমতে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রজন্মনিউজ২৪
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১
পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
কৃষিখাতে টেকসই উন্নয়নে গবেষণা ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য : উপাচার্য