নারায়ণগঞ্জে পিস্তল ঠেকিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:২০:৫৯

নারায়ণগঞ্জে পিস্তল ঠেকিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে বিকাশের এক এজেন্ট কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। জানা যায় ভুক্তভোগীর নাম রনি। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বন্দর থানাধীন লক্ষণখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে মদনপুর-মদনগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিকাশ এজেন্ট কর্মী রনি বলেন, প্রতিদিনের মতো আমি ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশে রওনা হই। দুপুরে লক্ষণখোলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী মোটরসাইকেলে এসে আমার পথরোধ করে।

ভুক্তভোগী আরও বলেন, দুইজন মোটরসাইকেল থেকে নেমে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায়। পরে আমার ব্যাগে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা নিয়ে যায় তারা। আমি চিৎকার করলে মোটরসাইকেল থেকে আমার দিকে ফাঁকা গুলি ছোড়ে।

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ