প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৬:২৯ || পরিবর্তিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৬:২৯
সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার দিবাগত রাতে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- তপন ব্যাপারী (১৮), রজব (২১), মুন্না আহমেদ (১৮),শিপন মিয়া (২৫), শান্ত সরকার (২২),আরজু (২০), সানি ইসলাম (২৩), রায়হান ইসলাম রাকিব (২০), শাকিল (২০), রাতুল ইসলাম (২০), সোহান (২০), রনি ইসলাম (১৯), কুরবান (২২) ও শাকিল (২৫)।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধে ১৪ জনকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
প্রজন্মনিউজ২৪
হঠাৎ ফেসবুকে সংক্ষিপ্ত স্ট্যাটাস দিলেন হাসনাত আব্দুল্লাহ
সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী: অধ্যাপক মুজিবুর রহমান
আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮
সংরক্ষিত নারী আসনে বিএনপির এগিয়ে যারা
৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা
কিশোররা রাতে রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
কর্মীর নাক ফাটানো সেই ছাত্রদল নেতার পদ স্থগিত, ভুক্তভোগীদের মতে ‘সার্কাস’