প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২৯:৫৫
খুলনা প্রতিনিধি: রমজান মাসে ভোক্তাদের সুবিধা নিশ্চিত করা এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে খুলনা মহানগরীতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালানো হয়েছে। র্যাব-৬ এবং সিপিএসসির যৌথ উদ্যোগে খালিশপুর ও বয়রা এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে ০২টি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বয়রা বাজারে বিশেষ অভিযান চলাকালে আবুল কালাম স্টোরের গোডাউন থেকে বিভিন্ন টিসিবি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে: ৪০ কেজি খেজুর, ২০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ১০৮ লিটার তেল।
উদ্ধারকৃত এই পণ্যগুলো সঠিকভাবে বাজারজাত না করার জন্য এবং ভোক্তা হয়রানি রোধের লক্ষ্যে ওই গোডাউনকে সিলগালা করা হয়েছে।
র্যাব-৬-এর কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়ঙ্কা রাণী কুন্ডু এবং ভোক্তা অধিকারের কর্মকর্তা। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী জরিমানা প্রদান করা হয়।
র্যাব-৬ ও সিপিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাস জুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তারা যেন সঠিক মূল্য এবং নিরাপদ পণ্য হাতে পান, তা নিশ্চিত করা হবে। এছাড়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের হয়রানি রোধে নিয়মিত মনিটরিং চালানো হবে।
খুলনার সাধারণ ক্রেতারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা জানিয়েছেন, রমজান মাসে সঠিক মূল্যে পণ্য পাওয়া এবং বাজারে ভোগান্তি কম হওয়ায় তাদের ক্রয় প্রক্রিয়া সহজ হবে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবেও কাজ করছে।
৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচার: গাইবান্ধার সেই হরিদাস গ্রেপ্তার
আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
ইরান- যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, সমঝোতা ভেস্তে যাবার শঙ্কা
খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩
কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, শেষ আটে নরওয়ে
যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের