প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২৯:১৭ || পরিবর্তিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২৯:১৭
ময়মনসিংহের ত্রিশাল এলাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই অবরোধ করেন।
জানা যায়, ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনে এই বিক্ষোভ করেন। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীদের দাবি, সড়কে ‘জিপি’র নামে চাঁদা আদায় করা হচ্ছে এবং সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে। এ নিয়ে ক্ষোভ থেকেই তারা সড়ক অবরোধ করেন। জনভোগান্তির বিষয়টি বুঝিয়ে বললে তারা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ত্রিশাল এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো ঘটনা নেই। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগ তুলে চালকেরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভিসা চালু নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
১৮ নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ
১৭ বছর আগের ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন দণ্ড
সিটি নির্বাচনে দলীয় প্রতিক থাকবে কিনা, সংসদের উপর নির্ভর করছে: ইসি
বাড়ানো হয়েছে চাঁদার পরিমান, চালকদের বিক্ষোভ
যাত্রাবাড়ীতে তাইম হত্যা: হাবিবুরসহ ১১ জনের বিচার শুরুর আদেশ
শাহজালাল বিমানবন্দরে এয়ার রাইফেলসহ যাত্রী আটক
সরকারি গাড়ি ও বেতন ভাতা না নেওয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর
৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস
সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী: অধ্যাপক মুজিবুর রহমান