বিভিন্ন অভিযোগের কারনে পূর্বেই প্রসিকিউটর সুলতানকে সরাতে তাজুলের চিঠি

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:১৬:৩২

বিভিন্ন অভিযোগের কারনে পূর্বেই প্রসিকিউটর সুলতানকে সরাতে তাজুলের চিঠি

গোপন তথ্য আসামীপক্ষকে হস্তান্তর, বিশ্বাস, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, সুপ্রিম কোর্টের নিরাপত্তা প্রহরীকে মারধর, স্ত্রীকে নির্যাতন করাসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে অপসারণের দের মাস আগেই আইন উপদেষ্টার নিকট চিঠি দিয়েছিলেন তাজুল।

গত ১১ জানুয়ারি এই চিঠি পাঠান বলে তিনি নিশ্চিত করেছেন। 

আইন মন্ত্রণালয় থেকে সেই চিঠির একটি অনুলিপি পেয়েছে টিবিএস।

এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের দিনই বি এম সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুল ইসলামের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী বানানোর অভিযোগ তোলেন। 

এর পরিপ্রেক্ষিতে দেড় মাস আগে সুলতান মাহমুদকে অপসারণের বিষয়ে তৎকালীন আইন উপদেষ্টাকে তাজুল ইসলামের চিঠি দেওয়ার বিষয়টি সামনে এল।

চিঠিতে তাজুল ইসলাম অভিযোগ করেন, 'প্রসিকিউটর সুলতান মাহমুদ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ও অত্যন্ত গোপনীয় তথ্যাদি বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন বলে তিনি জেনেছেন। চিফ প্রসিকিউটর কার্যালয়ের অনুমোদন ছাড়াই স্বপ্রণোদিতভাবে প্রসিকিউটর হিসেবে মামলার গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য আইন বহির্ভূতভাবে অন্যত্র সরবরাহ করে বেআইনি কর্মকাণ্ড এবং তদন্ত ও বিচারাধীন স্পর্শকাতর মামলার জন্য গুরুতর নিরাপত্তাজনিত হুমকি।' 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, হাইকোর্টের অ্যানেক্স ভবনের লিফটে যাতায়াতের সময় তুচ্ছ ঘটনায় নিরাপত্তা প্রহরী মো. মাঈন উদ্দিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন সুলতান মাহমুদ। পরে তাকে জোর করে গানম্যান দিয়ে ধরে বার অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে নিয়ে প্রচণ্ড মারধর করেন। এ সময় তার শরীরে বিভিন্ন জখম হয় এবং তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। 
তাজুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকাণ্ড ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিমের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করেছে।

অপসারণ–অনুরোধে তাজুল ইসলাম আরও অভিযোগ করেন, সুলতান মাহমুদ তার স্ত্রীকে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে নির্যাতন করেন। এ বিষয়ে তার স্ত্রী অভিযোগ দাখিল করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান মোহাম্মদ তাজুল ইসলাম। ১৬ সদস্যের প্রসিকিউশন টিমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ পেয়েছিলেন বি এম সুলতান মাহমুদ। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় সরকার।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বিএনপি নেতার নির্দেশে বন্ধ

বিভিন্ন অভিযোগের কারনে পূর্বেই প্রসিকিউটর সুলতানকে সরাতে তাজুলের চিঠি

দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

খুলনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ টিসিবি পণ্য উদ্ধার

মেহজাবীনের আইনি পদক্ষেপ

পিরোজপুরে একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে লুটপাট

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে আসিফ আকবর

ঢাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার: তারেক রহমান।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ