শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় লীগের স্লোগান, আটক ৬ জন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:০৪:২৩

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় লীগের স্লোগান, আটক ৬ জন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। 

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ ৬ কর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। এ সময় তারা মির্জা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কোম্পানীগঞ্জের মাটি, ওবায়দুল কাদেরের ঘাটিসহ নানা স্লোগান দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটকরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।  

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন এক যুবক

হঠাৎ ফেসবুকে সংক্ষিপ্ত স্ট্যাটাস দিলেন হাসনাত আব্দুল্লাহ

শাহজালাল বিমানবন্দরে এয়ার রাইফেলসহ যাত্রী আটক

সরকারি গাড়ি ও বেতন ভাতা না নেওয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী: অধ্যাপক মুজিবুর রহমান

আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় লীগের স্লোগান, আটক ৬ জন

শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে হাদি হত্যার বিচার চাইলেন বোন মাসুমা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ