প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৭:১০
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ফাজিলখাঁর হাট এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহেদুল আলম, মো. ইমন, মো. মনজুর ও মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এনাম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সালাহউদ্দিন ও মোহাম্মদ আবির। এদের মধ্যে চারজন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বাকিরা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত।
পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে শাহেদুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সালাহউদ্দিন নামে স্থানীয় এক জামায়াতকর্মীর দোকানে চা খেতে যান বড়উঠান ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনজুর, যুবদলের কর্মী মো. ইমন ও মোহাম্মদ ফারুক। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপের এক পর্যায়ে দোকানি সালাহউদ্দিনের সঙ্গে কথাকাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এই খবর পেয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কর্ণফুলী উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আলমগীর বলেন, ‘নির্বাচনের আগে মাদকদ্রব্যসহ বিএনপির একজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনার পর থেকে আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের চার নেতাকর্মী আহত হয়েছেন।’
উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম বলেন, ‘মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে জামায়াতের লোকজন হামলার ঘটনা ঘটিয়েছেন। এতে আমাদের চারজন আহত হয়েছেন।’
এ বিষয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসপি) মো. জামাল উদ্দীন চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রজন্মনিউজ২৪
শাহজালাল বিমানবন্দরে এয়ার রাইফেলসহ যাত্রী আটক
৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস
আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার
শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে হাদি হত্যার বিচার চাইলেন বোন মাসুমা
চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮
গোলাম পরওয়ার আবারও জামায়াতের সেক্রেটারি মনোনীত
সংরক্ষিত নারী আসনে বিএনপির এগিয়ে যারা
৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা
কর্মীর নাক ফাটানো সেই ছাত্রদল নেতার পদ স্থগিত, ভুক্তভোগীদের মতে ‘সার্কাস’