আমি এখন সকল জনগণের এমপি সভায় মাসুদ সাঈদী

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২৯:৪৮

আমি এখন সকল জনগণের এমপি সভায় মাসুদ সাঈদী

আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হয়ে পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী বলেছেন, আমি একটি রাজনৈতিক দলের পরিচয়ে এমপি হলেও এখন সকল জনগণের এমপি। নির্বাচনে আমি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছি কিন্তু এখন সব দল-মতের মানুষকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে পিরোজপুরের উন্নয়নে কাজ করতে চাই।

সোমবার সকাল ১০টায় জেলার ইন্দুরকানীতে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মাসুদ সাঈদী সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমির মো. আলী হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ওলিউর রহমান রুবেল, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

মেহজাবীনের আইনি পদক্ষেপ

পিরোজপুরে একই পরিবারের ৩ সদস্যকে অজ্ঞান করে লুটপাট

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে আসিফ আকবর

ঢাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার কার কোন দপ্তর

তারেক রহমান সরকার গঠনের পর রাষ্ট্রপতি সম্পন্ন রিলাক্স

১০ মার্চ ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান

বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার: তারেক রহমান।

লেবু, তেল, চিনি ও ছোলার দাম কমানোর ঘোষণা কাওরান বাজারের ব্যবসায়ীদের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ