ত্রান মন্ত্রীকে রাতের আধাঁরে ২ আ.লীগ নেতার শুভেচ্ছা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৫১:২২ || পরিবর্তিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৫১:২২

ত্রান মন্ত্রীকে রাতের আধাঁরে ২ আ.লীগ নেতার শুভেচ্ছা

দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে নির্বাচনি এলাকা লালমনিরহাট সদর উপজেলায় আসেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রাতের আঁধারে সার্কিট হাউসে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দুই নেতা।

তিনদিনের সফরে এসে মন্ত্রী দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন। 

তবে রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে আলোচনার জন্ম দিয়েছেন জেলা আওয়ামী লীগের এই দুই নেতা।

শনিবার রাত সাড়ে ৯টায় সার্কিট হাউসে এসে একসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষনামুলক সম্পাদক সাবেক অধ্যক্ষ সারোয়ার আলম। 

মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো আওয়ামী লীগের ওই দুই নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। পক্ষে বিপক্ষে নানা সমালোচনার ঝড় উঠে। এ ব্যাপরে ফুলেল জানানো ওই দুই নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টিয়েছে এই দুই নেতা। তারা নিজ স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে গেছেন। এই দুজন ছাড়াও আরো অনেকেই বিগত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারে অংশ নিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য করে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছেন সুবিধাবাদিরাও। বিশেষ করে যারা গত ১৭ বছর ফ্যাসিস্টের ছত্রছায়ায় ছিলেন, ছিলেন না কোনো আন্দোলন-সংগ্রামে, তারাও ভোল্ট পাল্টে মাঠে নেমেছেন। এতে কোণঠাসা হয়ে পড়ছেন বিএনপির প্রকৃত ত্যাগীরা। আবার এ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন কেউ কেউ।

তবে এ ব্যাপারে বিএনপির একাধিক নেতাকর্মী জানান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এখন সবার মন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা যে কেউ জানাতে পারেন। এতে দোষের কিছু নেই, আর আইনের চোখে তারা যদি অপরাধী হয়ে থাকেন তা দেখার দায়িত্ব প্রশাসনের।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ভিসা চালু নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

নারায়ণগঞ্জে পিস্তল ঠেকিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ত্রান মন্ত্রীকে রাতের আধাঁরে ২ আ.লীগ নেতার শুভেচ্ছা

এমপিভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী

১৮ নয়, এনআইডি পাওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ

বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে চীন-ভারত দূতের সাক্ষাৎ

১৭ বছর আগের ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন দণ্ড

পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ আসিফ মাহমুদের

সিটি নির্বাচনে দলীয় প্রতিক থাকবে কিনা, সংসদের উপর নির্ভর করছে: ইসি 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ