প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৫৬:১৯
হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি হান্নান মাসউদ। এতে আহত হয়েছেন তার দুই সমর্থক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
একপর্যায়ে হামলায় আহত এনসিপির দুই সমর্থককে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকায় যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়।
বর্তমানে উভয়পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হান্নান মাসউদ বলেন, তিনি প্রকল্প বাজারে পরিদর্শনে গেলে বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অবস্থান ছাড়বেন না বলেও জানান তিনি।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
প্রজন্মনিউজ২৪
এমপি হান্নান মাসউদের উপর হামলা
পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের ওপর লাঠিপেটায় জামায়াতের নিন্দা
ঢাবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি
হেটমায়ারের ৩৪ বলে ৮৫, উইন্ডিজের রেকর্ড সংগ্রহ
আমি এখন সকল জনগণের এমপি সভায় মাসুদ সাঈদী
আত্মসমর্পণের পর জেলা আ. লীগের সাধারণ সম্পাদকের জামিন
এমপিভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
সিটি নির্বাচনে দলীয় প্রতিক থাকবে কিনা, সংসদের উপর নির্ভর করছে: ইসি