প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪২:৩৯
ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন শিমরন হেটমায়ার। কিন্তু ক্যাচ ছেড়ে দেন মুসেকেওয়া।
সেই ভুলের প্রতিদানই দিল জিম্বাবুয়ে। ভারতের ওয়াংখেড়ে রীতিমতো ঝড় তোলেন হেটমায়ার। মাত্র ৩৪ বলে খেলেন ৮৫ রানের অনবদ্য ইনিংস। তাতেই ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এর মাধ্যমেই হয়েছে একাধিক রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ক্যারিবিয়ানদের সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তাই নয়, বিশ্বকাপের এবারের আসরেও এটাই সর্বোচ্চ রানের ইনিংস। আর বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডে এই ইনিংসের অবস্থান দুই নম্বরে। সবার উপরে অবস্থান কেনিয়ার বিপক্ষে করা শ্রীলঙ্কার করা ২৬০ রানের ইনিংসটি।
ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল