প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৫৫:২৪
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী তিন বছরের জন্য তাদের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে আসীন হয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ারকে ২০২০ সালে সেক্রেটারি জেনারেল পদে আনে জামায়াতে ইসলামী। এরপর ২০২৩-২০২৫ সালের কমিটিতে এই পদ ধরে রাখেন তিনি। এরপর এবার ২০২৬ থেকে ২০২৮ সালের কমিটিতেও একই পদে রইলেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।
প্রসঙ্গত, গত বছরের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচন করার তিন মাস পর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করল দলটি।
ভার্চুয়ালি বৈঠকে জামায়াতের আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।
সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী: অধ্যাপক মুজিবুর রহমান
চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৮
গোলাম পরওয়ার আবারও জামায়াতের সেক্রেটারি মনোনীত
‘২৫ টাকার লেবু ৬০ টাকা কেন’- বাজারে গিয়ে সংসদ সদস্য
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন
ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল
দুটো শপথই নিলেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা
উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ, মন্ত্রী দেখতে চান ফজলে হুদা বাবুলকে
এমপি হয়েই বিএনপির প্রার্থীর সাথে জামায়াতের গোলাম রসুলের সাক্ষাৎ