মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ আসিফ মাহমুদের

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৯:১২ || পরিবর্তিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৪৯:১২

মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ আসিফ মাহমুদের

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) মামুনুল হকের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। 

মতবিনিময় শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।    

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, সংগঠক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ