আত্মসমর্পণের পর জেলা আ. লীগের সাধারণ সম্পাদকের জামিন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:১৯:০৫

আত্মসমর্পণের পর জেলা আ. লীগের সাধারণ সম্পাদকের জামিন

২০১৭ সালের হামলার ঘটনায়, দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন।

জানা যায়, আদালত তার আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামীলেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর এবং জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

চাঁপাইনবাবগঞ্জে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতি, বাড়ছে লোডশেডিং

স্কুল ছুটির পর তালাবদ্ধ ছিল শিশুটি

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবি: ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু সংসদে : এমপি কামাল

সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত  

মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ