প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:৩৫:৪২

প্রতিহিংসা নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান

প্রজন্ম ডেস্ক: একদলীয় বাকশাল শাসন যা এদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মত চাপিয়ে দেয়া হয়েছিলো। বিএনপি সেই ধ্যান ধারণায় বিশ্বাস করে না। একথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। 

পরে ড. মঈন খান বলেন, এদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী যখন এদেশের নিরীহ মানুষের ওপর হায়েনার মত ঝাপিয়ে পড়েছিলো তখন প্রতিবাদের ঝান্ডা উচু করে দাড়িয়েছিলেন জিয়াউর রহমান। বিএনপি সেই আদর্শে বিশ্বাসী। বিএনপি বহুদলীয় ও পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। 

মঈন খান বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল, সবাইকে নিয়ে রাজনীতি করে। প্রতিহিংসা নয় বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। 

তিনি আরও জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র ও বাংলাদেশের স্বাধীনতা বিএনপি রক্ষা করবে।

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ