প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১৩:৩৯
এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের আগেই বোনাস শতভাগ দেওয়াসহ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ১৩ দাবি জানিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে দাবিগুলো তুলে ধরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উক্ত সময় সেলিম ভূইয়া বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং বেতন দেওয়া হয়। এছাড়াও শিক্ষকদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, যাতে তারা নিশ্চিন্তে পাঠদান করতে পারেন।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) আমাদের কেবিনেট মিটিং ছিল। মিটিংয়ের ৯০ শতাংশ সময় তিনি শিক্ষার ব্যাপারে দিয়েছেন।
তিনি আরও বলেন, দাবি-দাওয়া নিয়ে আর রাস্তায় আসতে হবে না শিক্ষকদের। এগুলো নিয়ে আমরা কাজ করব।
প্রজন্মনিউজ২৪
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী