গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি লিখিত অভিযোগ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:২১:১২

গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি লিখিত অভিযোগ

প্রজন্ম ডেস্ক

উভয় দলের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি: আমাদের সময় কোলাজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার ও ঘাগটিয়া বাজার এলাকায় উভয় দলের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় তাদের নির্বাচনী অফিসে থাকা চেয়ার টেবিল ইত্যাদি সরঞ্জাম সহ ৩/৪ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং এক কর্মীর দোকান থেকে নগদ টাকাসহ মালামাল লুট করা হয়েছে।

অন্যদিকে বিএনপি অভিযোগ করেছে, তাদের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ইত্যাদি সরঞ্জাম ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করা হয়। এতে সাবেক ছাত্রদল নেতা রাজিবসহ দুইজন গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর উভয় দলের প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় নিজ নিজ নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেউ যেনো কারু পাতানো ফাঁদে পা না দেন-সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি দুই পক্ষই কাপাসিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন এবং সংঘর্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।

এদিকে ঘটনার পর থেকে পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি লক্ষ করা গেছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক আমাদের সময়কে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যৌথবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম আমাদের সময়কে বলেন, ‘হামলা-ভাঙচুরের ঘটনায় দুই পক্ষই লিখিত অভিযোগ করেছে। তবে বিএনপির একজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তী তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত খবর

গাজীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি লিখিত অভিযোগ

বিএনপির নির্বাচনী প্রচারের অভিযোগে ৬ সরকারি চাকরিজীবীকে শোকজ

৯ম পে স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

দুর্নীতির পাতা নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির

বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় দুই সরকারি কর্মকর্তাকে শোকজ

প্রশ্ন করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন মির্জা আব্বাস

পোষ্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে: ইসি

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৬ জনের ফাঁসি, রাজসাক্ষী খালাস

সব দল দেখেছেন এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

২ বছর পর সৌদি সফরে এরদোয়ান, রিয়াদ-আঙ্কারা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ