প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৫২:৪৪
প্রজন্ম ডেক্স
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে।নির্বাচন-পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।
এ বিষয়ে প্রার্থীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি।
এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম
২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি
শেখ হাসিনা ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু
বাসে আগুন ও ককটেল বিস্ফোরনে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা : ডিএমপি
এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি